(0)

Prof. Dr. T. A. Chowdhury

🎓 MBBS, FRCS, FRCOG, FRCP, FCPS (PK), FCPS (BD)

🩺 Gynecology & Infertility Specialist

👨‍⚕️ Senior Consultant, Gynecology & Obstetrics

🏥 Birdem General Hospital & Ibrahim Medical College

🩺

Chamber & Appointment

Farida Clinic, Shantinagar, Dhaka

📍 163/4, Shanti Nagar Road, Opposite Eastern Sellers Market, Dhaka

🕒 অধ্যাপক ডাঃ টি এ চৌধুরী মারা গেছেন

📞 +880248321960

ℹ️

About Doctor

অধ্যাপক ডাঃ টি এ চৌধুরী মারা গেছেন

বাংলাদেশের প্রখ্যাত গাইনি চিকিৎসক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি. এ. চৌধুরী) আর নেই। তিনি ৯ মার্চ ২০২৫, রবিবার বেলা সোয়া ২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দেশের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা ক্ষেত্রে কিংবদন্তিতুল্য এই চিকিৎসক প্রায় ছয় দশক ধরে নারীদের স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করে গেছেন। চিকিৎসা পেশায় অসামান্য অবদানের মাধ্যমে তিনি অসংখ্য মা ও নবজাতকের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

টি. এ. চৌধুরী মানুষের ভালোবাসার পাশাপাশি দেশ-বিদেশে তাঁর কাজের স্বীকৃতি ও সম্মাননা অর্জন করেন। তাঁর চিকিৎসা ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন, যা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি।

তার মৃত্যুতে দেশের চিকিৎসক সমাজ ও অসংখ্য রোগী গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।